Dr. Md. Abdul Awal Hossain - Urology Specialist Rangpur

Dr. Md. Abdul Awal Hossain - Urologist Rangpur

Dr. Md. Abdul Awal Hossain

MBBS (Dhaka), BCS (Health), MCPS, FCPS (Surgery), MS (Urology)

Assistant Professor (Urology), Rangpur Medical College, Rangpur

Speciality: Andrologist, Urologist, Laparo-endoscopic & Surgeon 

(অ্যান্ডোলজিস্ট, ইউরোলজিস্ট, ল্যাপারো-এন্ডোস্কোপিক ও জেনারেল সার্জন)

Chamber:

Apollo Diagnostic and Imaging Center Ltd. (Unit-2)

Address: Dhap, Jail Road, Rangpur

Chamber Time: 3:00 PM to 9:00 PM ( Fridays off)

Call for Appointment: 01715803386, 01733646377

Call Now Google Map

সংক্ষিপ্ত পরিচিতিঃ ডা. মো. আব্দুল আউয়াল হোসেন, রংপুরে জন্মগ্রহণ করেন। তিনি জুলাই/২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এমবিবিএস পাশ করেন। তিনি ০৭/০৮/২০১৪ ইং এ ৩৩তম বিসিএস(স্বাস্থ্য ক্যাডার) এর মাধ্যমে প্রথম সরকারী চাকুরীতে যোগদান করেন। তিনি ৫ বছর (২০-১১-২০১৬ হতে ৩/১১/২০২১ ইং পর্যন্ত) সফলভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি ও ইউরোলজি বিষয়ে ট্রেনিং গ্রহণ করেন। অতঃপর, তিনি উচ্চশিক্ষার জন্য ঢাকায় গমন করেন। তিনি সফলভাবে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনস্ (বিসিপিএস) হতে এমসিপিএস (সার্জারি), এফসিপিএস (সার্জারি) এবং এমএস (ইউরোলজি), বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত ঢাকা মেডিকেল কলেজ হতে পাশ করেন। বর্তমানে তিনি সহকারি অধ্যাপক (ইউরোলজি), ইউরোলজি বিভাগ, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুরে কর্মরত আছেন। তিনি কিছুদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, আবাসিক সার্জন (আরএস) হিসেবে কর্মরত ছিলেন। অধিকন্তু, তিনি কিছু সার্টিফাইড কোর্স সম্পূর্ণ করেন CCD (ডায়াবেটিস), CMU & DMU (USG). তিনি একজন ইউরোলজিস্ট, এন্ড্রোলজিস্ট, ল্যাপারো-এন্ডোস্কোপিক ও জেনারেল সার্জন। সহকারী অধ্যাপক (ইউরোলজি), রংপুর মেডিকেল কলেজ, রংপুর।

ইউরোলজিক্যাল সমস্যার লক্ষণ সমূহঃ

১. কিডনি রোগের লক্ষণ:
কোমড় ব্যথা, কোমড়ের এক পার্শ্বে ব্যথা (ডানে/বামে), কিডনি ফুলে যাওয়া, প্রস্রাবের সাথে রক্ত, প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া বা প্রস্রাব উৎপাদন না হওয়া।

২. কিডনি নালীর সমস্যা:
তীব্র ব্যথা হওয়া এমন কি ব্যথায় মাটিতে গড়াগড়ি করা, ব্যথার সাথে বমি ও ঘাম হওয়া, প্রস্রাবের সাথে রক্ত যাওয়া বা প্রস্রাব না হওয়া (দু পাশের কিডনি নালী যদি বন্ধ হয়ে যায়), কিডনি নালীর সাথে কিডনিও ফুলে যাওয়া।

৩. মূত্রথলীর সমস্যা:
ঘন ঘন প্রস্রাব, প্রস্রাবের সাথে রক্ত, প্রস্রাব আটকে যাওয়া, টিউমার, প্রস্রাব ঝড়া, জ্বর হওয়া, তলপেটে ব্যথা, মাসিকের সময় প্রস্রাবের সাথে রক্ত যাওয়া। মহিলাদের হাঁচি, কাশি বা ভারী কাজের সাথে প্রস্রাব ঝড়া, মহিলাদের প্রসব পরবর্তী প্রস্রাব ঝরা।

৪. পুরুষের প্রোস্টেটের সমস্যা:
ঘন ঘন প্রস্রাব, প্রস্রাব চাপ দিয়ে করা, রাতে বার বার প্রস্রাবের জন্য ঘুম হতে উঠা, থেমে থেমে প্রস্রাব হওয়া, প্রস্রাব করে এসেও প্রস্রাবের চাপ অনুভব হওয়া, বিছানায় প্রস্রাব হওয়া, প্রস্রাব ধরে রাখতে না পারা বা প্রস্রাবের চাপ লাগলে দ্রুত প্রস্রাব করতে যেতে হয় বা প্রস্রাবের শেষে রক্ত আসা এমন কি প্রস্রাব বন্ধ হওয়া বা খুব অল্প অল্প করে প্রস্রাব হওয়া।

৫. ইউরেথ্রার / মূত্রনালীর সমস্যা:
চিকন নলে প্রস্রাব হওয়া, চেপে চেপে প্রস্রাব করা বা প্রস্রাব বন্ধ হওয়া, জন্মগত মূত্রনালীর সমস্যা।

৬. পুরুষাঙ্গের সমস্যা:
পুরষাঙ্গ ছোট, বাকা, উত্থান জনিত সমস্যা বা দ্রুত বীর্যপাত হওয়া, যৌনকার্যে অনীহা।

৭. অন্ডকোষের সমস্যা:
জন্মগত অন্ডকোষ অন্ডথলীতে না নামা, ছোট অন্ডকোষ, অন্ডকোষ ফুলে যাওয়া বা হঠাৎ অন্ডকোষে তীব্র ব্যথা। হারনিয়া ও হাইড্রোসিল।

৮. পুরুষ বন্ধ্যাত্ব: 
বীর্যের গুনগত মানের সমস্যা, স্ত্রীকে স্বাভাবিক নিয়মে গর্ভবতী করতে অক্ষম।

যে সব বিষয়ে চিকিৎসা সেবা দেন

কিডনি ও মূত্রথলীর পাথর
কিডনি, কিডনি নালী, মূত্রথলী, মূত্রনালীতে পাথর।

কিডনি ও মূত্রথলীর টিউমার/ক্যান্সার
কিডনি, অ্যাড্রিনাল গ্রন্থি, মূত্রথলী, প্রোস্টেট, পুরুষাঙ্গ ও অন্ডকোষের টিউমার/ক্যান্সার।

মূত্রনালী ও প্রস্রাব সংক্রান্ত যাবতীয় সমস্যা
প্রসাবে জ্বালাপোড়া, ঘনঘন প্রস্রাব, চিকন বা দুই ধারায় প্রস্রাব, প্রস্রাবের সাথে রক্ত, পুঁজ যাওয়া, প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া।

প্রস্রাব নিয়ন্ত্রণহীনতা
মহিলাদের প্রস্রাব নিয়ন্ত্রণে না থাকা, ফিস্টুলার জন্য প্রস্রাব ঝরা, প্রসব পরবর্তী প্রস্রাবের সমস্যা, হাঁচি/কাঁশিতে প্রস্রাব ঝরা।

পুরুষ বন্ধ্যাত্ব ও পুরুষত্বহীনতা
সন্তান না হওয়া, যৌন দুর্বলতা, দ্রুত বীর্য নির্গমন হওয়া ও উত্থানজনিত সমস্যা, পুরষাঙ্গ বাঁকা হওয়া।

বাচ্চাদের কিডনি ও মূত্রনালির জন্মগত ত্রুটি
কিডনি ফুলে যাওয়া, কিডনির নালীর মুখ বন্ধ হয়ে যাওয়া, পুরুষাঙ্গের জন্মগত অস্বাভাবিকতা, অন্ডকোষ ও থলীর অস্বাভাবিকতা, পুরুষাঙ্গের নীচ দিয়ে প্রস্রাব হওয়া, বাচ্চাদের লিঙ্গ নির্ধারণের বিপত্তি।

ইউরোলজিক্যাল অপারেশন সমূহ
PCNL
শুধুমাত্র একটি কলমের ব্যাসার্ধ পরিমাণ ছিদ্র করে কিডনির পাথর অপসারণ।

URS+ICPL
যন্ত্রের মাধ্যমে কিডনি নালীর পাথর অপারেশন।

RIRS
প্রস্রাবের পথ দিয়ে চিকন সুতার মতো লেন্স যন্ত্রের মাধ্যমে কিডনি নালী ও কিডনির পাথর অপসারণ।

CYSTOLITHOLAPAXY
যন্ত্রের মাধ্যমে মূত্রথলির পাথর অপারেশন

TURP
প্রোস্টেট অপারেশন (পেট না কেটে)

TURBT
মূত্রথলীর টিউমার অপারেশন (পেট না কেটে)

ESWL
স্টোন ক্রাশ (কোন অপারেশন ছাড়া গুড়া করে কিডনির পাথর অপসারণ)

Laparoscopic Urology
ক্ষুদ্র ছিদ্র করে যন্ত্রের মাধ্যমে ইউরোলজিক্যাল অপারেশন পুরুষের প্রজননতন্ত্রের সমস্যা: পুরুষ বন্ধ্যাত্ব (Male Infertility), যৌন দুর্বলতা / যৌন অক্ষমতা (Erectile Dysfunction), দ্রুত বীর্যপাত (Premature Ejaculation), অন্যান্য যৌন সমস্যা।

কিডনি বিকল রোগীর ডায়ালাইসিসের জন্য A-V Fistula (এভি ফিস্টুলা)।
No Comment
Add Comment
comment url