Lipid Profile Test Price in Bangladesh - লিপিড প্রোফাইল টেস্টের খরচ ও তালিকা ২০২৬

লিপিড প্রোফাইল (Lipid Profile) হলো রক্তের এক ধরনের গুরুত্বপূর্ণ পরীক্ষা, যার মাধ্যমে শরীরে মোট কোলেস্টেরল (Total Cholesterol), ভালো কোলেস্টেরল (HDL), ক্ষতিকর কোলেস্টেরল (LDL) এবং ট্রাইগ্লিসারাইডস (Triglycerides)-এর মাত্রা নির্ণয় করা হয়। হৃদরোগ (Heart Attack), উচ্চ রক্তচাপ এবং স্ট্রোকের ঝুঁকি এড়াতে চিকিৎসকরা নিয়মিত এই লিপিড প্যানেল টেস্ট করানোর পরামর্শ দিয়ে থাকেন।

বাংলাদেশে সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে লিপিড প্রোফাইল টেস্টের খরচ সাধারণত ৬০০ টাকা থেকে ১,৬৫০ টাকা পর্যন্ত হয়ে থাকে। রোগী ও সাধারণ মানুষের সুবিধার্থে নিচে ঢাকার শীর্ষস্থানীয় ৯টি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের সর্বশেষ টেস্ট ফি তালিকা এবং প্রয়োজনীয় নির্দেশনাবলী তুলে ধরা হলো। (সর্বশেষ আপডেট: অক্টোবর ২০২৬)

🩸 Lipid Profile Test Price in Bangladesh (লিপিড প্রোফাইল টেস্টের খরচ)

Diagnostic Center / Hospital Price (BDT)
PG Hospital (BSMMU) 600 BDT
Ibn Sina Diagnostic & Consultation Center 1,000 BDT
National Heart Foundation 1,100 BDT
Healthcare Diagnostics Center 1,200 BDT
Thyrocare Bangladesh 1,200 BDT
icddr,b 1,260 BDT
Ibrahim Cardiac 1,250 BDT
Popular Diagnostic Center 1,400 BDT
Praava Health 1,650 BDT
* Note: Test prices are subject to change over time based on center authority guidelines.

লিপিড প্রোফাইল (Lipid Profile) পরীক্ষা নিয়ে কয়েকটি প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো:

১. লিপিড প্রোফাইল পরীক্ষাটা আসলে কী?

উত্তর: সহজ কথায়, লিপিড প্রোফাইল হলো রক্তের চর্বি পরীক্ষা। আমাদের শরীরে কয়েক ধরনের চর্বি বা কোলেস্টেরল থাকে—এর মধ্যে কোনটা ভালো, কোনটা খারাপ, আর মোট কতটুকু চর্বি ঘুরঘুর করছে, সেটাই এই পরীক্ষার মাধ্যমে জানা যায়।

২. কেন এই পরীক্ষাটা করানো এত জরুরি?

উত্তর: রক্তে চর্বি বেশি থাকলে কিন্তু হুট করে কোনো লক্ষণ বোঝা যায় না। কিন্তু গোপনে এই চর্বি রক্তনালীর দেওয়ালে জমে জমে রক্ত চলাচলের পথ সরু করে দেয়। এতে পরবর্তীতে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো বড় বিপদের ঝুঁকি বাড়ে। তাই হার্ট কতটা নিরাপদে আছে, তা জানতেই ডাক্তাররা এই পরীক্ষাটি করতে বলেন।

৩. লিপিড প্রোফাইল রিপোর্টে কী কী দেখা হয়?

উত্তর: এই টেস্টে মূলত ৪টি জিনিস পরীক্ষা করা হয়:

  • টোটাল কোলেস্টেরল (Total Cholesterol): রক্তে থাকা সব চর্বির মোট হিসাব।

  • এলডিএল (LDL) বা খারাপ চর্বি: এটাকে 'খারাপ কোলেস্টেরল' বলা হয় কারণ এটাই রক্তনালীতে জমে ব্লক তৈরি করে। এটা যত কম থাকে, ততই ভালো।

  • এইচডিএল (HDL) বা ভালো চর্বি: এটাকে 'ভালো কোলেস্টেরল' বলে। কারণ এটা রক্তনালী পরিষ্কার রাখতে সাহায্য করে। এটা রক্তে বেশি থাকা ভালো।

  • ট্রাইগ্লিসারাইড (Triglycerides): আমরা যে অতিরিক্ত তেল-মসলা বা মিষ্টি জাতীয় খাবার খাই, তা শরীরে ট্রাইগ্লিসারাইড হিসেবে জমে। এটাও বেশি থাকা একদম ভালো নয়।

৪. কখন এই পরীক্ষাটি করা উচিত?

উত্তর:

  • যদি একটু হাঁটলেই বুক চেপে আসে, হাঁপিয়ে যান বা ঘাড় ব্যথা করে।

  • যাদের রক্তে হাই প্রেসার, ডায়াবেটিস বা অতিরিক্ত ওজন আছে।

  • পরিবারে যদি কারও কম বয়সে হার্ট অ্যাটাক বা রক্তের চর্বির সমস্যা থেকে থাকে।

  • এছাড়া সুস্থ মানুষেরও ৩০-৩৫ বছরের পর অন্তত দু-এক বছর পর পর একবার চর্বির মাত্রা পরীক্ষা করে নেওয়া ভালো।

৫. পরীক্ষাটি দেওয়ার আগে কি কোনো প্রস্তুতি লাগে?

উত্তর: হ্যাঁ, এই পরীক্ষার জন্য সবচেয়ে বড় নিয়ম হলো ১০ থেকে ১২ ঘণ্টা একদম খালি পেটে থাকতে হয়। সাধারণত রাতের খাবারের পর সকালে না খেয়ে গিয়ে রক্তের স্যাম্পল দেওয়াটাই নিয়ম। এই সময়ে শুধু পানি খাওয়া যাবে, চা বা অন্য কিচ্ছু নয়।

No Comment

💬 আপনার অভিজ্ঞতা বা প্রশ্ন কমেন্টে লিখুন, অথবা নিচে রেটিং দিন।

Add Comment
comment url