BMU (পিজি হাসপাতাল) বিকেলে ২০০ টাকার টিকিটে রোগী দেখার সময় ও নিয়ম

অনেকেই জানেন না, মাত্র ২০০ টাকার টিকিটে দেশের শীর্ষ সরকারি হাসপাতাল Bangladesh Medical University (বিএমইউ, সাবেক পিজি হাসপাতাল)-এর বিকেলের চেম্বারে অভিজ্ঞ ও সিনিয়র অধ্যাপক ডাক্তার দেখানো যায়। কিন্তু নিয়ম না জানার কারণে আমরা অনেকে দেরিতে এসে টিকিট পায় না, কিংবা কোথায় যেতে হবে বুঝতে না পেরে অযথা ঘুরতে থাকি। তখন পুরো বিষয়টাই কঠিন মনে হয়।

এই লেখায় পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে সহজ ভাষায় তুলে ধরা হলো। শুরুতেই একটি জরুরি কথা: বিকেলের টিকিট সম্পূর্ণ অফলাইনে দেওয়া হয়, অনলাইনে নেওয়ার কোনো ব্যবস্থা নেই।

কোথায় লাইনে দাঁড়াবেন?

আউটডোর-১ বা আউটডোর-২ ভবনের মেইন গেট দিয়ে ঢুকে ভেতরের বড় খোলা জায়গায় যেতে হবে। বিকেলের টিকিটের লাইন এই খোলা জায়গাতেই হয়, তাই সেখানেই দাঁড়াবেন।

২০০ টাকার টিকিটে কী কী সুবিধা পাওয়া যায়?

  • অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপকদের দেখানোর সুযোগ
  • কম খরচে উন্নত বিশেষজ্ঞ চিকিৎসা
  • বিভিন্ন স্পেশালাইজড বিভাগে চিকিৎসা

ধাপে ধাপে পুরো প্রক্রিয়া

ধাপ ১: লাইনে দাঁড়ানো

  • সাধারণত দুপুর ২টার দিক থেকে লাইন শুরু হয়। তবে অনেকে সকাল ১২টা বা দুপুর ১টা থেকেই এসে লাইনে দাঁড়িয়ে থাকেন।
  • প্রতিটি বিভাগে সাধারণত ২০–৩০টি টিকিট দেওয়া হয়। কিছু বিভাগে ১০০টির বেশি টিকিটও দেওয়া হয়।

যত আগে আসবেন, টিকিট পাওয়ার সম্ভাবনা তত বেশি।

ধাপ ২: টিকিট বিতরণ

  • টিকিট বিতরণ সাধারণত বিকেল ২:৩০ থেকে শুরু হয় এবং ৩:৩০ এর মধ্যে শেষ হয়ে যায়।
  • চিকিৎসকেরা প্রায় ৩টা থেকে রোগী দেখা শুরু করেন।

ধাপ ৩: টিকিট সংগ্রহ

পূবালী ব্যাংকের কাউন্টারে ২০০ টাকা জমা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে। টিকিটে এই তথ্যগুলো থাকবে:

  • বিভাগের নামঃ-
  • তারিখঃ-
  • সিরিয়াল নম্বরঃ-

ধাপ ৪: নির্দিষ্ট বিভাগে যাওয়া

  • টিকিট হাতে নিয়ে সরাসরি নিজের বিভাগে যান। বিভাগ, কক্ষ নম্বর ও কত তলায় যেতে হবে, সবই টিকিটের সিলে লেখা থাকে।
  • টিকিটটি সেখানকার অ্যাটেনডেন্টের কাছে জমা দিন। কক্ষগুলো সাধারণত ২য় থেকে ৫ম তলার মধ্যে থাকে।
  • এরপর সিরিয়াল অনুযায়ী আপনাকে ডাকা হবে।

গুরুত্বপূর্ণ কিছু তথ্য

  • বিকেলে ডেন্টাল বিভাগের টিকিট দেওয়া হয় না। ডেন্টাল সেবা শুধু সকালে পাওয়া যায়, আউটডোর-১ ভবনের ৬ষ্ঠ থেকে ১১ তলায়।
  • বিকেলের টিকিটের অনলাইন ব্যবস্থা নেই। নিজে এসে লাইনে দাঁড়াতে হবে।
  • দালালের মাধ্যমে টিকিট নেওয়ার কোনো বৈধ উপায় নেই। তাই দালাল থেকে সাবধান থাকুন।

শেষ কথা

সঠিক নিয়ম জানা থাকলে পুরো প্রক্রিয়াটি খুবই সহজ। একটু আগে আসুন, ধৈর্য ধরুন, আর কম খরচে ভালো চিকিৎসা নিন, সুস্থ থাকুন। মনে রাখবেন- টিকিটের সময়, ফি আর নিয়ম যে কোন সময় বদলাতে পারে।  পোষ্টটি শেষ আপডেটঃ- 19.10.2026

No Comment

💬 আপনার অভিজ্ঞতা বা প্রশ্ন কমেন্টে লিখুন, অথবা নিচে রেটিং দিন।

Add Comment
comment url